ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

করোনায় আক্রান্ত হুইপ সামশুল হক চৌধুরী

ads

জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রামের পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন তার ছোট ভাই মুজিবুল হক চৌধুরী। তিনি বলেন, উনার শারীরিক অবস্থা ভালো আছে। কোনো ধরণনের জটিলতা নেই। চট্টগ্রাম শহরের হালিশহরে নিজের বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।


সামশুল হক চৌধুরীর ছেলে নাজমুল হক চৌধুরী শারুন বলেন, ‘২০ ডিসেম্বর আমার বাবা চট্টগ্রাম বন্দরের উপদেষ্টা কমিটির সভায় অংশ নেন। এরপর থেকে তিনি অসুস্থ বোধ করতে থাকেন। উনার শরীরে জ্বর আছে। পরবর্তীতে নমুনা পরীক্ষায় তিনি কোভিড পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।’

ads
ads
ads

Our Facebook Page